• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১০:৪৪    ঢাকা সময়: ২০:৪৪

নাতনীকে হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা ২ ভাই আটক

দেশকন্ঠ অনলাইন : বাগেরহাটের চিতলমারীতে নাতনীকে হয়রানির প্রতিবাদ করায় দাদি আলেয়া বেগমকে (৮০) হত্যা করেছে দুই যুবক। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উমাজুড়ি গ্রামে হত্যার শিকার হন তিনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাওছার বাবনা (২৮) ও আনসার বাবনা (২২) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

নিহত আলেয়া বেগম উমাজুড়ি গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। অভিযুক্ত কাওসার ও আনসার একই গ্রামের আসমত বাবনার ছেলে।নিহত আলেয়া বেগমের ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার জানান, তার দুইটি ছেলে ও চারটি মেয়ে। কাওসার বাবনা প্রায়ই তার মেয়েদের হয়রানি করত। আজ তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় কাওসার বাবনা মেয়েকে জড়িয়ে ধরে। শিশুটি তার মাকে বিষয়টি জানায়।

এরপর শিশুটির দাদি আলেয়া বেগম নাতনীকে হয়রানির কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আনসার ও কাওসার ইট এবং পাথর দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিতলমারী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, “কাওসার বাবনা ও আনসার বাবনা নামের দুই ভাইকে আটক করা হয়েছে। নিহত আলেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।”
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।