• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৯:৫৩    ঢাকা সময়: ১৯:৫৩

রাজশাহীতে চাপাতির কোপে বড় ভাই নিহত : আহত ছোট ভাই

দেশকন্ঠ অনলাইন : রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার ছোট ভাই গোলাম আজম (৩০)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আমিরুল ইসলাম ও আহত গোলাম আজমের বাবার নাম সিরাজুল ইসলাম।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম আছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত আছে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শুনেছি নিজেদের ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে সেটা জানি না। আমি ইতোমধ্যে পুলিশ পাঠিয়েছি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।