• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:১৮    ঢাকা সময়: ১১:১৮

হিলি বন্দর দিয়ে আবার ঢুকছে ভারতের পেঁয়াজ

দেশকন্ঠ  অনলাইন : প্রায় সাড়ে পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে স্থানীয় আমদানিকারকেরা জানিয়েছেন। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী বলেন, ‘‘সর্বশেষ গত ২ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল। এরপর দেশি পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকেরা ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করেননি।’’

‘‘তবে, সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে পাঁচ আমদানিকারককে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়। রোববার তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে।’’- যোগ করেন তিনি।

আমদানির অনুমতি পাওয়া নওগাঁর জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজের প্রতিনিধি রাশেদ বলেন, ‘‘দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। আমরা ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। রোববার বিকেলে আমাদের পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে।’’

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চিন্তার ভাঁজ পড়েছে দেশি সবজি ব্যবসায়ীদের। এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় বিরামপুরের কাটলাবাজারের সবজি ব্যবসায়ী মেহেদী হাসানের।তিনি বলেন, ‘‘আজ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। শুনেছি, ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ বাজারে আসলে দাম কমতে শুরু করবে। তখন আগের দামে কেনা পেঁয়াজ লোকসানে বিক্রি করতে হবে।’’
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।