দেশকন্ঠ অনলাইন : মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলে মোহাম্মদ আলী ও তার সঙ্গীদের ফেলা জালে ২২ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাল্লা এলাকায় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নেয়া হয়। মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়।মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।
পরে অনলাইনে যোগাযোগ করে বগুড়ার সোনাতলা উপজেলা এলাকার দুবাইপ্রবাসী এক ব্যক্তির কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন। মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ‘‘পদ্মা নদীর এমন বড় পাঙ্গাশ মাছ সহসা পাওয়া যায় না।’’ মাছটি তিনি ২ হাজার ২০০ টাকা লাভে বিক্রি করেছেন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।