দেশকন্ঠ অনলাইন : জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানি কমায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের আকস্মিক ভাঙ্গনে শহড়াবাড়ি গ্রামর বিস্তীর্ণ সমতল ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের ধারা এখন ধেয়ে আসছে জনবসতির দিকে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের মানুষ।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, নদী ভাঙ্গন রোধে ২০০১ সালে শহড়াবাড়ি ও বানিয়াজান এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ওই এলাকার আবাদি জমি ও জনবসতি সুরক্ষিত ছিল। তবে সতি যমুনার পানি কমতে শুরু করায় নদীতে প্রবল স্রোত বইছে। আর স্রোতের ঘূর্ণাবর্ত বারবার আঘাত হানছে নদীপাড়ে। ফলে শহড়াবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ভাঙ্গনে বহু চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হলেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। এখন তারই খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনবসতি ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, ‘উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমাদের প্রস্তুতি রয়েছে। নদীপাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।