দেশকন্ঠ অনলাইন : সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানা গেছে। নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে মহিষ চোরাচালানের জন্য ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। ওই এলাকায় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। এ ছাড়া বিএসএফের গুলিতে আহত হন নিহত আব্দুর রহমানের সহযোগীরা।স্থানীয় মেম্বার নাজিম উদ্দিন জানান, মহিষ চোরাচালানের জন্য ভারতে প্রবেশ করলে বিএসএফের গুলিতে আব্দুর রহমান মারা যান।
এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, ‘শুনেছি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে বিজিবির টিম কাজ করছে।’কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, লাশ গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছালে লাশ হস্তান্তর করা হবে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।