দেশকন্ঠ অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে নিরব হালদারের জালে ধরা পড়েছে ২ কেজি ৯ গ্রাম ওজনের দুটি বড় আকারের ইলিশ। যা বিক্রি হয়েছে ১৬ হাজার টাকা।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ দুটি প্রতি কেজি ৫ হাজার ২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় ক্রয় করে নেন।এ বিষয়ে ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মার এ ধরনের বড় ইলিশ এখন আর সচরাচর মেলে না। তাই দাম বেশি হলেও অনেকেই কিনতে আগ্রহী হন।
তিনি আরও জানান, পরে খুলনার এক আমেরিকান প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় মাছ দুটি বিক্রি করেছেন।দৌলতদিয়ায় পদ্মার তাজা ও সুস্বাদু ইলিশের সুনাম শুধু দেশে নয়, বিদেশেও রয়েছে। ফলে দেশের বাইরে প্রবাসীরা এ ধরনের বড় আকারের ইলিশ কিনতে সবসময় আগ্রহী থাকেন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।