• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:৫২    ঢাকা সময়: ০৯:৫২

নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি

দেশকন্ঠ  অনলাইন : জেলায়  উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। এদিন সকাল ৬টা থেকে নয় ঘণ্টায় পানি বেড়েছে ১৪ সেণ্টিমিটার এবং পানি বৃদ্ধি অব্যাহত আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা তিনটায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নয় সেণ্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্ট নদীর পানি বিপৎসীমার ২৩ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল নয়টায় ছয় সেণ্টিমিটার, বেলা ১২টায় পাঁচ সেণ্টিমিটার এবং বেলা তিনটায় আরও তিন সেণ্টিমিটারসহ নয় ঘন্টায় ১৪ সেণ্টিমিটার পানি বৃদ্ধি পায়। ওই পয়েণ্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। বেলা তিনটায় সেখানে বিপৎসীমার নয় সেণ্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

এর আগে উজানের ঢলে গত ১৪ আগস্ট ওই পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে তিস্তা অববাহিকায় বন্য পরিস্থির সৃষ্টি হয়। এর পর পানি কমে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। এক মাস পর ফের নদীর পানি বাড়তে শুরু করে।

তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। তবে বাড়ি ঘরে পানি প্রবেশ করেনি। পানি বৃদ্ধির শঙ্কায় রয়েছেন এসব গ্রামের মানুষ।

ডালিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ বেলা তিনটায় ব্যরাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার নয় সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত আছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যরাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।