• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:৫১    ঢাকা সময়: ১৬:৫১

মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশীকে হস্তান্তর

দেশকন্ঠ  অনলাইন : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৪ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গাংনী উপজেলার কাথুলী সীমান্তের ১৩৩/৩এস পিলারের অভ্যন্তর দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের হস্তান্তর করে। সীমান্ত দিয়ে পুশব্যাক হওয়া সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। 

জানা যায়, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে তারা ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলো। আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে তারা জীবিকা নির্বাহ করতো। পরে আসাম পুলিশ তাদের আটক করে বিএসএফ এর তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমারের কাছে হস্তান্তর করে। এসময় অনোজ কুমার আটককৃতদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাথুলী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৬ জন পুরুষ চারজন নারী ও চারজন শিশু রয়েছে। পরে ঐ ব্যক্তিদের গাংনী থানায় সোপর্দ করা হয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার জেলে বস্তি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হানিফুর রহমান (৩৮), তার স্ত্রী লুৎফা খাতুন (২৮),মেয়ে হাবিবা খাতুন (১২) আলিয়া খাতুন (১.৫), ছেলে হাবিবুল্লা (০৫), একই এলাকার খাদেমগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিন এর ছেলে বাবুল(৫০), তার স্ত্রীর আফরোজা খাতুন(৪৩), মেয়ে লাভলী খাতুন(২৫) শবনম খাতুন(১৯), ছেলে সাদ্দাম হোসেন(২৪), মেয়ে স্বর্ণা (১৩),বেউরঝাকী গ্রামের আজগর আলী ছেলে তরিকুল ইসলাম(২৮),রত্নাই গ্রামের ধুনিবুলা মোহাম্মদের ছেলে আজিজুল হক (৪৫) ও লক্ষহাট গ্রামের আব্দুল লতিবের ছেলে হাসেম হাতেম (৫২)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশব্যাক হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।