দেশকন্ঠ অনলাইন : কিশোরগঞ্জ জেলা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো ও আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে এতে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা বলেন, সম্প্রতি বাংলাদেশের ৬৫তম জেলা গঠনের দাবিতে ভৈরব ও বাজিতপুরের কিছু ব্যক্তি আন্দোলন করছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলেন, “কিশোরগঞ্জ অখণ্ড ছিল, আছে এবং থাকবে।” বক্তারা আরও বলেন, জেলার দাবিতে ভৈরবের আন্দোলনকারীরা রেলপথ ও নৌপথ অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন। এমনকি যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনাও ঘটিয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
আয়োজকদের একজন মো. জুকলুল হাসান চয়ন বলেন, ভৈরবে জেলার দাবিতে পাথর নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশে ৬৪ জেলা প্রশাসনিকভাবে সঠিক আছে এবং সেটাই যেন থাকে। ভৈরববাসী দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক। কিশোরগঞ্জ জেলা অখন্ড আছে অখন্ড থাকবে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।