দেশকন্ঠ অনলাইন : গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৬টি চটের বস্তার গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী বাজারের চটের বস্তার গোডাউনের একটি ঘরে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তে পার্শ্ববতী চটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পৌনে এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যায় ৬টি চটের বস্তা গোডাউনের মালামাল। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম জাহান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।