দেশকন্ঠ অনলাইন : গাজীপুরের বাঘের বাজারে ফিনিক্স কয়েল কারখানায় আগুন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা তিনটায় এই আগুন নিয়ন্ত্রণ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি জানান, শুরুতে আগুনের ভয়াবহতা বেশি ছিল। আগুন লাগা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ৭টি ইউনিট নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
এর আগে দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তে এই আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুরের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেলা তিনটায় এই আগুন নিয়ন্ত্রণ আসে।তার আগে আগুনে পুড়ে যায় গোডাউনের কেমিক্যাল মালামালসহ বিভিন্ন মালামাল।এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়ে ফায়ার সার্ভিস।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।