দেশকন্ঠ অনলাইন : গত শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার দ্বিতীয় দিনে ৩.৩ ও ৪.৩ মাত্রার দুই দফায় ভূমিকম্পের ফলে নরসিংদীর ঘোড়াশাল রেল (পুরাতন) পিলারের দুই ও তিন নম্বরে ফাটল দেখা দিয়েছে। শনিবার (২২ নভেম্বর রাতে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে প্রশাসনকে খবর দেয়া হয়। তবে এই ফাটলের ফলে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটছেনা। স্বাভাবিকভাবেই চলাচল করছে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট সহ পূর্বাঞ্চলিয় রেল যোগাযোগ।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সেতুর ঘোড়াশাল অংশের ২ ও ৩ নম্বর পিলারে ছোট ফাটল দেখা দিয়েছে। খবর পাওয়া মাত্রই আমরা পূর্বাঞ্চলীয় রেল বিভাগের সাথে যোগাযোগ করেছি। ইতিমধ্যেই প্রথমিকভাবে পরিদর্শন করা হয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষ সরেজমিনে এসে যাচাই করে ব্যবস্থা নেবেন। তবে বর্তমানের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।