• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৪৭    ঢাকা সময়: ১০:৪৭

পুশ-ইনের শিকার ভারতীয় নারী সোনালি খাতুনের জামিন

দেশকন্ঠ   অনলাইন : বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদশে আসার পর কারাবন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত। সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

সন্ধ্যা ৬টার দিকে তিনি বলেন, "বর্তমানে উনি জেল গেইটে উনার জামিনদারের অপেক্ষায় আছেন। জামিনদার এলেই আনুষ্ঠানিকভাবে কারাগার থেকে ছাড়া পাবেন।” ফারুক হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি সোনালী খাতুনের জামিনদার হয়েছেন। সম্পর্কে তিনি সোনালী খাতুনের আত্মীয় বলে জানান জেলার।

সোনালী খাতুনের সঙ্গে পুশ-ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচজনকেও জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে ফেরত যেতে পারবেন না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাকারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে, 'পুশইন' করে বাংলাদেশে পাঠানো গর্ভবতী নারী সোনালী খাতুনসহ অন্য সবাইকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সোনালী খাতুনসহ ছয়জনকে কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে 'পুশইন' করা হয় বলে অভিযোগ রয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।