• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২২:৫৩    ঢাকা সময়: ০৮:৫৩

উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা

দেশকন্ঠ  অণলাইন : হেমন্তের আগমনী বার্তা দিয়ে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা জনপথ। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করলে তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোববার (০৭ ডিসেম্বর) সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এদিকে, গাইবান্ধায় কয়েকদিন ধরে শীত তীব্র আকার ধারণ করেছে। বিকাল থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা ঢেকে রাখছে সড়ক ও জনপদ। কনকনে হাওয়া ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষ।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ (রোববার) জেলায় সবনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা পড়ার সঙ্গে দিন দিন তাপমাত্রা কমে শীতের তিব্রতা আরও বাড়বে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।