• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১১:৪৯    ঢাকা সময়: ২১:৪৯

কুড়িগ্রামে বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা সূর্যের দেখা নেই

দেশকন্ঠ   অনলাইন : কুড়িগ্রামে তীব্র ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বেড়েছে কাঁপুনি। গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিলছে না।  এতে করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষজন। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ রোববার (০৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

টানা কয়েকদিনের তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের দিনমজুর খলিল (৫০), জয়নাল (৩৮) বলেন, শীতের কারণে সকালে কাজে যাইতে দেরি হয়। ঠাণ্ডায় হাত-পা চলতে চায় না, তবু কাজ না করে উপায় নাই।

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ  ইউনিয়নের ভিতরকুটি গ্রামের রাস্তার ধারে সরকারি জায়গায় বসবাসকারী বাছন বেওয়া (৫৫) বলেন, ‘এই শীতে রাইতে দুই একান খ্যাতা গাঁত দিয়ে শুতি খুব ঠাণ্ডা লাগে। কাইয়ো মোক কম্বল দিলো না।’ একই এলাকার রহিম আলী বলেন, “ঠাণ্ডায় কাজ না করলে পেটে ভাত যায় না। কাজে গেলে হাত-পা জ্বালাপোড়া করে, ঠিকমতো কাজ করতে পারি না।’

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খায়রুল ইসলাম বলেন, অতিরিক্ত ঠাণ্ডায় আমার ছেলের কয়েক দিন থেকে ডায়রিয়া শুরু হয়েছে। 
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিছু রোগী হাসপাতালের আউটডোরে চিকিৎসা সেবা নিচ্ছেন। আবার কিছু কিছু রোগী হাসপাতালের ভর্তি হচ্ছেন। কুড়িগ্রাম জেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা আব্দুল মতিন জানান, ৯টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে। এছাড়া নগদ ৪০ লাখ টাকা মজুদ রাখা আছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।