• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:৪৭    ঢাকা সময়: ১১:৪৭

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় গ্রামীণফোনের বিক্রয়কর্মী নিহত

দেশকন্ঠ   অনলাইন : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক ইসলাম (২০) নামে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে মিরপুর উপজেলার কুষ্টিয়া–মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ চৌধুরীপাড়া এলাকার মোহর চৌধুরীর ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিক ইসলাম মোটরসাইকেলে করে মিরপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভাঙ্গাবটতলা এলাকায় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়, সেটি আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশিক ইসলাম এক মাস আগে গ্রামীণফোন কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে চাকরিতে যোগ দেন। সম্প্রতি তিনি প্রথম মাসের বেতনও উত্তোলন করেছিলেন।
দেশকন্ঠ/আর  

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।