• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:৩৯    ঢাকা সময়: ০৯:৩৯

নিখোঁজের এক দিন পর বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

দেশকন্ঠ  অনলাইন : শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের এক দিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকৈইসার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয়নুদ্দিন ঢালী স্থানীয় বিএনপি কর্মী ও খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়নুদ্দিন ঢালী মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিন মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর থেকে বাড়িতেই থাকতেন। রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকেলে পার্শ্ববর্তী  কাকৈইসার এলাকার একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, “জয়নুদ্দিন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। সোমবার বিকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি, একটি পক্ষের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল। তদন্ত করলে পুরো ঘটনা বের হয়ে আসবে।” গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত চলছে।”
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।