• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:২৩    ঢাকা সময়: ০০:২৩

পোশাক কেনার আগেই সতর্ক থকুন

দেশকণ্ঠ অনলাইন : তারকা থেকে সাধারণের মধ্যে পিলাটিজ এখন অনেকেরই পছন্দের ব্যায়াম। তবে শুধু নিয়মিত ব্যায়াম করলেই হবে না, কী ধরনের পোশাক পরে পিলাটিজ করছেন, তাও গুরুত্বপূর্ণ।
 
কল্পনা করুন, আপনি যোগাসন বা পিলাটিজের মতো ব্যায়াম করছেন, কিন্তু অস্বস্তির কারণে বার বার পোশাক ঠিক করতে হচ্ছে। আর তত বারই মনঃসংযোগে ব্যাঘাত ঘটে আর সঠিক ভঙ্গিতে পৌঁছোনো কঠিন হয়ে দাঁড়ায়। তাই ব্যায়ামের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত। অনেক সময়ে পোশাকের কারণে দুর্ঘটনা ঘটারও ঝুঁকি থেকে যায়।
 
তারকা থেকে সাধারণের মধ্যে পিলাটিজ এখন অনেকেরই পছন্দের ব্যায়াম। শরীরের নমনীয়তা বাড়ানো, পেশি মজবুত করা এবং শরীরের ভঙ্গি ঠিক রাখার জন্য এই অনুশীলন খুবই কার্যকর। তবে শুধু নিয়মিত ব্যায়াম করলেই হবে না, কী ধরনের পোশাক পরে পিলাটিজ করছেন, তা-ও গুরুত্বপূর্ণ। আর সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাহ্নবী কপূর, সারা আলি খান, অনন্যা পাণ্ডের পিলাটিজ প্রশিক্ষক নম্রতা পুরোহিত।
 
পিলাটিজের জন্য পোশাক কেনার সময়ে কী কী মাথায় রাখবেন?

১. পিলাটিজে শরীরের নিয়ন্ত্রিত নড়াচড়া, ভারসাম্য এবং শ্বাসের উপর জোর দেওয়া হয়। তাই এমন পোশাক দরকার, যা শারীরিক চলনে কোনও বাধা সৃষ্টি করবে না। যদি বার বার পোশাক ঠিক করতে হয় বা তা অস্বস্তিকর হয়, তা হলে ব্যায়ামে মন দেওয়া কঠিন হয়ে যায়। আরামদায়ক অ্যাথলেজ়ার ধরনের পোশাক শরীরকে আরাম দেয় এবং সহজেই অনুশীলন করা যায়।

২. লেগিংস বাছাইয়ের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। গায়ে সেঁটে থাকা প্যান্টই দরকার, কিন্তু তা বলে পায়ের চলন আটকে দেবে না। বরং আরামে চলাফেরা করার সুবিধা করে দেবে। পিলাটিজের জন্য সাধারণত উঁচু কোমরের এবং ইলাস্টিক লেগিংস সবচেয়ে ভাল। এই ধরনের লেগিংস ব্যায়ামের সময়ে সরে যায় না। ফলে সহজে বিভিন্ন ভঙ্গিতে পৌঁছোনো যায় এবং নড়াচড়াও স্বাভাবিক থাকে।

৩. ভারতের আবহাওয়ার সঙ্গে মানানসই কাপড় বেছে নিতে হবে। ব্যায়ামের সময়ে এমনিতেই বেশি ঘাম হতে পারে। তাই পোশাকের কাপড় বাছাইয়ে সতর্ক থাকতে হবে। হালকা, বাতাস চলাচল করতে পারে, দ্রুত ঘাম শোষে সক্ষম এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এমন কাপড়ই বেছে নিন।

৪. পিলাটিজ়ের পোশাক এমনভাবেই বেছে নিন, যাতে তা ফ্যাশনের অংশ হয়ে উঠতে পারে। কেবল জিম নয়, তার বাইরেও পরা যাবে, এমন পোশাক বাছুন। আজকাল অনেকেই জিম বা পিলাটিজের পোশাকের সঙ্গে ঢিলেঢালা শার্ট, জ্যাকেট বা স্কার্ফ পরেই অন্যান্য কাজে যান। আরামদায়ক ও কেতাদুরস্ত হতেই পারে এই সাজ।

৫. খুব বেশি ঢিলেঢালা পোশাক কিনবেন না। পিলাটিজে সময়ে গায়ে সেঁটে থাকা জামা না পরলে বেশ অসুবিধার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ঢিলেঢালা পোশাক হলে শরীরের নড়াচড়া ঠিক করে বোঝা যায় না।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।