• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:২৩    ঢাকা সময়: ০০:২৩

নেপালে কেবল কারে চড়ে আতঙ্কিত অপু বিশ্বাস

  • বিনোদন       
  • ০৮ আগস্ট, ২০২৬       
  •       
  • ২৩:১২:৫৪

দেশকন্ঠ  অনলাইন : নেপালের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দেশটির পোখারা অন্নপূর্ণার রোমাঞ্চকর কেবল কারে চড়ে একদিকে যেমন উপভোগ করেছেন আকাশপথের ভ্রমণ, অন্যদিকে তেমনি উচ্চতার কারণে অনুভব করেছেন তীব্র ভয়। বর্তমানে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। শুটিংয়ের ফাঁকে ঘোরাঘুরি করতে গিয়ে বৃহস্পতিবার পোখারার অন্নপূর্ণা এলাকায় ক্যাবল কারে ওঠেন এই অভিনেত্রী।
 
কেবল কারে চড়ার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু।সেখানে নিজের রোমাঞ্চ ও আতঙ্কের কথা জানান তিনি। লাইভের ক্যাপশনে লিখেছিলেন, ‘ভীষণ ভয় লাগছে।’অপু জানান, কেবল কারটি অনেক উঁচু দিয়ে চলায় তাঁর কাছে অভিজ্ঞতাটি মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের ক্যাবল কারে চড়ার চেয়েও বেশি ভয়ংকর ও চ্যালেঞ্জিং মনে হয়েছে। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় চলার সময় রোমাঞ্চের পাশাপাশি ভয়ও কাজ করছিল তাঁর মধ্যে।
 
তবে ভয় পেলেও ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করেছেন অপু। একই সঙ্গে উচ্চতাভীতিতে ভোগা মানুষের জন্য সতর্কবার্তাও দিয়েছেন তিনি। যাদের হাইফোবিয়া রয়েছে কিংবা হার্টের সমস্যা আছে, তাদের এমন ক্যাবল কারে না ওঠার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। শুটিং ও ভ্রমণের ব্যস্ততার মধ্যেও অবশ্য ব্যক্তিগত আবেগ থেকে দূরে থাকতে পারেননি অপু। নেপালের এই বিশেষ মুহূর্তে নিজের সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও ফেসবুক লাইভে জানান তিনি।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।