• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৪৮    ঢাকা সময়: ১০:৪৮

শুভস্মিতার জন্মদিনে শুটিংয়ে ছুটি সৌরভের

দেশকণ্ঠ অনলাইন : ২৩ মার্চ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের জন্মদিন। মধ্যরাত থেকে যে উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আগেই দেখা গিয়েছে। এই বিশেষ দিনে আর কী কী পরিকল্পনা করলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী? এই মুহূর্তে সৌরভ এবং শুভস্মিতার সম্পর্ক নিয়ে সরগরম স্টুডিয়োপাড়া। যদিও নিজেদের সম্পর্কের কথা এখনও শিকার করেননি দু’জনের কেউই।
 
প্রায় সব সাক্ষাৎকারেই সৌরভ জানিয়েছেন, তাঁরা ভাল বন্ধু। বন্ধুত্বের বাইরে কিছু নেই। সেই সম্পর্কের পরেও এটাই শুভস্মিতার প্রথম জন্মদিন। ফলে সৌরভ কি অনেক কিছু পরিকল্পনা করেছেন? নাকি এই দিনেও শুটিং চলছে? সৌরভ বললেন, “আজ শুটিং নেই। একটু কাজে বেরিয়েছি। রাতে খাওয়া-দাওয়া হবে।” প্রকাশ্যে না বললেও এই দিন যে শুভস্মিতার জন্যই ছুটি নিয়েছেন সৌরভ, তা কিছুটা আন্দাজ করা যায়। প্রশ্ন উঠতেই খানিকটা এড়িয়ে গিয়ে নায়ক বললেন, “না তেমন কোনও ব্যাপারই নেই। গতকাল রাতে জন্মদিনের উদ্‌যাপন হয়েছে। পরিবারের সবাই ছিলাম। আমরা একা ছিলাম না। তাই এখানে আর কোনও প্রশ্ন না তোলাই ভাল।”
 
শোনা গিয়েছিল, শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছেন সৌরভ এবং শুভস্মিতা। অভিনেতা বললেন, “একটা বড় দায়িত্ব রয়েছে আমাদের কাঁধে। ধারাবাহিকটা ভাল করে চলুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই বিয়ে, সম্পর্কের কথা নিয়ে এখনই ভাবছি না।” শুভস্মিতাকে জন্মদিনে কী উপহার দিলেন অভিনেতা? সে কথা অবশ্য গোপনই রাখতে চান অভিনেতা। সেই প্রসঙ্গ এড়িয়েই নায়ক বললেন, “শুভস্মিতা লড়াকু মেয়ে, ওর জন্য অনেক শুভেচ্ছা।” জন্মদিনের রাতে একসঙ্গে বিশেষ ‘ডিনার’-এ যাবেন তাঁরা।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।