• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৪৬    ঢাকা সময়: ১০:৪৬

প্রীতি ম্যাচ খেলতে পারছেন না কুয়ানসা

দেশকণ্ঠ অনলাইন : উরুর ইনজুরির কারণে আগামী সপ্তাহে ইংল্যান্ডের প্রাক-বিশ্বকাপ প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন বায়ার লেভারকুসেন ডিফেন্ডার জারেল কুয়ানসা। জার্মান ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে। ২৩ বছর বয়সী কুয়ানসা শনিবার বুন্দেসলিগায় হেইডেনহেইমের সাথে লেভারকুসেনের ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন। 
 
লেভারকুসেনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাম উরুর পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন কুয়ানসা। এ কারনে আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ড জাতীয় দলে তিনি যোগ দিতে পারছেন না।’ লিভারপুলের সাবেক এই ডিফেন্ডার শুক্রবার ইংল্যান্ড কোচ থমাস টাচেল ঘোষিত ৩৫ সদস্যের দলে ডাক পেয়েছিলেন। আগামী শুক্রবার ওয়েম্বলিতে উরুগুয়ে এবং চারদিন পর একই ভেন্যুতে জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।