দেশকন্ঠ অনলাইন : সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোহনপুর ও নোয়াগাঁও এলাকার বাসিন্দাদের নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমারের উপস্থিতিতে বাঁধ সংক্রান্ত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমস্যার সমাধানে একটি কমিটিও গঠন করা হয়। তবে পরে এক পক্ষ সেই সিদ্ধান্ত অমান্য করে প্রায় শতাধিক লোক নিয়ে জোর করে বাঁধ কেটে দেয়।
এ সময় অন্য পক্ষ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে।মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, তাদের গ্রামের লোকজন বাঁধ কাটায় বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়, এতে বেশ কয়েকজন আহত হন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ জানান, ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এক পক্ষ তা উপেক্ষা করে বাঁধ কেটে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।