দেশকন্ঠ অনলাইন : কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালকের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির নেতা মেহেদী হাসান তানজিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিকালে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের সিএনজি চালক আকাশ মিয়া পরিবারসহ ভাড়া থাকেন অভিযুক্ত মেহেদী হাসান তানজিমের বাড়িতে। শনিবার সন্ধ্যায় আকাশ মিয়ার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মেহেদী হাসান তানজিম শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসান তানজিমকে ঘরে আটকে রাখেন। পরবর্তীতে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মেহেদী হাসান তানজিমকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসেন।
ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে। রোববার বিকালে তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত মেহেদী হাসান তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।