• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১০:৫৪    ঢাকা সময়: ২০:৫৪

পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ ৭১ হাজার টাকায় বিক্রি

দেশকন্ঠ   অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জেলে এরশাদের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, ভোরে জেলে এরশাদ তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে হঠাৎই জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

পরে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি মাছটি এক শিল্পপতির কাছে বিক্রি করেন।

এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় পাঙাশ মাছের চাহিদা রয়েছে। এ জন্য ২৫ কেজি ওজনের পাঙাশ মাছটি বেশি দাম দিয়ে কিনে নিই। পরে মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে মাছটি কেজিপ্রতি ৫০ টাকা লাভে দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে ৭১ হাজার ২৫০ টাকা বিক্রি করেছি।ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।