• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:২০    ঢাকা সময়: ১১:২০

কক্সবাজারে পশুর হাটগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

দেশকন্ঠ   অনলাইন : ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১৫। সোমবার কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় পশুর হাট পরিদর্শন করেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে প্রতিবছরই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ঈদের মৌসুমে দেশের বিভিন্নস্থানে মহাসড়ক সংলগ্ন পশুর হাট বসলেও এটি আদর্শ পরিস্থিতি নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পশুর হাটের স্থান নির্ধারণ ও ইজারা দেয়ার বিষয়টি মূলত স্থানীয় প্রশাসনের অধীনে হয়ে থাকে। তবে হাট যেখানেই বসুক না কেন, র‌্যাব চেষ্টা করবে যাতে বাজারের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ঠিক থাকে।

কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত অধিকাংশ পশুর হাটই মহাসড়ক কেন্দ্রিক হওয়ায় যানজট ও জনভোগান্তি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মহাসড়ক থেকে দূরে বড় খোলা মাঠ বা নির্ধারিত স্থানে পশুর হাট স্থানান্তরের উদ্যোগ নেয়া প্রয়োজন।

র‌্যাব-১৫ অধিনায়ক জানান, পশুর হাটগুলোর নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দৃশ্যমান টহলের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরা বিভিন্ন হাটে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যেকোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতির ঘটনা প্রতিরোধে র‌্যাব তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি বড় পশুর হাটে জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সহায়তায় র‌্যাবের মোবাইল কন্ট্রোল পয়েন্ট স্থাপন করা হয়েছে। এসব পয়েন্ট থেকে জাল টাকা শনাক্ত, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা প্রতিরোধ, পকেটমার ও হাট কেন্দ্রিক চাঁদাবাজি দমনে আইনি সহায়তা দেওয়া হবে।

লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে হাসিল আদায়ে অনিয়ম, ব্যবসায়ী ও ক্রেতাদের হয়রানি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে র‌্যাবের বিশেষ টিম সার্বক্ষণিক মাঠে কাজ করবে। হাটকেন্দ্রিক যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, এ বছর কক্সবাজার জেলায় কোরবানির পশুর হাট বসেছে ৯৮টি। এর মধ্যে স্থায়ী হাট ৪৮টি এবং ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ীভাবে বসেছে আরও ৫০টি।
দেশকন্ঠ/এআর


 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।