• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৩৬    ঢাকা সময়: ১০:৩৬

ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ ভিড় বেড়েছে বরিশাল লঞ্চঘাটে

দেশকন্ঠ   অনলাইন : ঈদুল আযহার ছুটি শেষে এবার কর্মস্থলে ছুটতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ।নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের ভিড় নামে বরিশাল নৌ বন্দরে।একই সঙ্গে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকেও সড়ক পথে যাত্রীর ভিড় লক্ষ করা গেছে।রোববার বিকেল থেকেই বরিশাল নদী বন্দরের দেখা গেছে যাত্রীদের ভিড়। নদী বন্দরের যাত্রীদের রাজধানীতে নিতে অপেক্ষমান ছিল ঢাকা-বরিশালগামী ৮টি লঞ্চ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে  ফিরতে অফিস খোলার আগমুহূর্তে যাত্রীরা ভিড় করে বরিশাল নদী বন্দরে।

কোনো লঞ্চে ধারণক্ষমতার দ্বিগুন যাত্রী যাতে পরিবহন করতে না পারে সেলক্ষে নৌ বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দিয়েছে নৌ প্রতিমন্ত্রী। মানুষ যাতে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারে সেই লক্ষে বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লঞ্চের যাত্রীরা জানিয়েছে, প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে লঞ্চযোগে রওনা হয়েছেন তারা। ডেকে জায়গা পাওয়ায় খুশি অনেকে। তবে কেবিনের টিকিট আগেই সব বুকিং হয়ে গেছে। এদিকে, বরিশালের বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী যাত্রীদের ভিড়। অনেকে সড়কে বসেই টিকিট কেটে গাড়িতে উঠছেন, অনেকে আবার কাউন্টারের সামনে গিয়ে টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করছেন।

বাস কাউন্টার ম্যনেজার ও বাস সুপারভাইজাররা জানিয়েছেন, ঈদুল আযহা শেষে মানুষ ঢাকায় ফিরছে। এবার যাত্রীদের চাপ একটু বেশি। আগামীকাল সোমবার থেকে চাপ আরও বাড়বে। তারা জানিয়েছে সরকার নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু লোকাল বাস রাস্তার ওপর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে তাও ১০০-১৫০ টাকা বেশি চাওয়া হচ্ছে। আর ভালো মানের বাসগুলোর টিকিট মিলছে না।

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন, চাপ বাড়বে আগামীকাল সোমবার থেকে। সড়কে যেন যাত্রীদের ভোগান্তি না হয় সেলক্ষে কাজ করছেন তারা। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়া নেয়ার কথাও জানান তারা। ঈদে বাড়ি ফেরা মানুষগুলো যাতে নিবিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারে সেলক্ষে নানান পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি কপোরেশন ও প্রশাসন। সড়ক নিরাপদ রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।