• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:০৫    ঢাকা সময়: ১০:০৫

ঢাকা জেলায় ১০ দিনে সহস্রাধিক অপরাধী গ্রেপ্তার: এসপি

দেশকন্ঠ  অনলাইন : ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার। চলতি মাসে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত ১০ দিনে ঢাকা জেলার ৭ থানায় ১০০৮ জন অপরাধী গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। ১১ জুন  বিকালে সাভার মডেল থানায় ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে এ সব তথ্য জানান তিনি।
 
সাভার মডেল থানা ১৪০ জন, আশুলিয়া ১৫২ জন, ধামরাই ৫৮ জন, কেরানীগঞ্জ মডেল থানায় ১০৬ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ১২৫ জন, নবাবগঞ্জে ৯৫ জন, দোহার ৯১ জন, ডিবি উত্তর ১০২ জন এবং ডিবি দক্ষিণ ৮১ জন অপরাধী গ্রেপ্তার করেছে।পুলিশ সুপার এ সময় জানান, মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। 
 
তিনি আরো জানান, সাভারে গত ২২ মে গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় প্রধান অভিযুক্ত শামীমসহ এখনো পর্যন্ত মোট ১১ জন গ্রেপ্তার হয়েছে। বুধবার (১০ জুন) শামীমসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি ধরতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুলসহ এখনো পর্যন্ত মোট ৬  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।