• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:২২    ঢাকা সময়: ১৬:২২

কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব

দেশকন্ঠ  অনলাইন : কুমিল্লা নগরীতে পলো দিয়ে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর নোয়াপাড়া এলাকায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন চলে। এতে দুই শতাধিক মৎস্যশিকারী পলো দিয়ে মাছ শিকার করেন।স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরার আনন্দ উপভোগ করেন।মৎস্যশিকারী নজির আহমেদ জানান, কুমিল্লার ৫টি গ্রুপ আছে। তারা বিভিন্ন উপজেলায় গিয়ে বাণিজ্যিকভাবে ধরে। আজ এখানে ২২০ জন এই পুকুরে নেমেছেন। জনপ্রতি টিকিট ১৫০০ টাকা করে দিয়েছেন। তিনি ১০ কেজির মতো মাছ ধরতে পেরেছেন।
 
স্থানীয় বাসিন্দা মো. বাশার বলেন, ‘‘এখানে আনন্দটাই বড়। আমরা মাছে-ভাতে বাঙালি। নতুন প্রজন্ম পলো দিয়ে মাছ ধরার সঙ্গে পরিচিত হয়েছে।’’অনুষ্ঠানটি আয়োজন করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মাছ ধরা উৎসব চলমান থাকবে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।