• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৭:০১    ঢাকা সময়: ০৩:০১

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুনের ঘটনায় নিহত ৫ : নিখোঁজ ৪১

দেশকন্ঠ   অনলাইন : ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ৪১ জন। দুই শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 
 
দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। ঠিক কী কারণে ফেরিটিতে এমন ভয়াবহ আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।