• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৪৭    ঢাকা সময়: ০২:৪৭

শাকিবকে সিনেমায় ফেরার কথা দিয়ে শর্ত দিলেন ববিতা

  • বিনোদন       
  • ০৪ আগস্ট, ২০২৬       
  •       
  • ২৩:২১:৩০

দেশকন্ঠ   অনলাইন : জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। এ সময় দুই তারকার মধ্যে আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় ফেরার অনুরোধ জানান শাকিব। সেই অনুরোধে সাড়া দিয়ে কাজ করার আশ্বাস দেন ববিতা, তবে জুড়ে দেন একটি শর্ত।
 
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে ফোনে যুক্ত হয়ে প্রথমেই ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। পরে আলাপচারিতার একপর্যায়ে ববিতার দীর্ঘদিনের চলচ্চিত্র থেকে দূরে থাকার প্রসঙ্গ তুলে তাকে আবারও অভিনয়ে ফেরার আহ্বান জানান।
 
শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সাথে আমি আরও কাজ করতে চাই।’
 
জবাবে ববিতা জানান, মনের মতো গল্প এবং শক্তিশালী চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন না। তবে শাকিবের অনুরোধের জবাবে তিনি বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সাথে ছবি করব।’
 
অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক কাজেরও প্রশংসা করেন ববিতা। উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ ছবিগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।