• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:০৫    ঢাকা সময়: ০১:০৫

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

  • ক্রীড়া       
  • ০৮ আগস্ট, ২০২৬       
  •       
  • ২৩:২৮:১৪

দেশকন্ঠ  অনলাইন : ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন আদিল বিন সিদ্দিক। মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা জাওয়াদ আবরার ও স্বাধীন ইসলামরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। এছাড়া যুব বিশ্বকাপে খেলা পারভেজ জীবন, রিজান হোসেনরাও দলে আছেন।সূচি অনুযায়ী ১২ আগস্ট প্রথম এবং ১৪ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দু’টি ম্যাচই হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। একই ভেন্যুতে ১৬ আগস্ট হবে তৃতীয় ম্যাচ। ঐ ম্যাচের দল পরবর্তীতে ঘোষনা করা হবে। 
 
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসান, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ের শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।স্ট্যান্ডবাই : খালিদ হাসান, মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।