• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৫৬    ঢাকা সময়: ০০:৫৬

ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো

দেশকন্ঠ  অনলাইন : ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা প্ল্যাটফর্ম ওজোন। কয়েকদিন ধরে ইউক্রেনীয় ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই দ্বিতীয় বৃহত্তম অনলাইন প্ল্যাটফর্মটি।রাশিয়ার অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে কিয়েভ দূরপাল্লার ড্রোন অভিযান পরিচালনা করছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওজোন জানিয়েছে, রাতভর ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল এবং আদিগেয়ায় ডিপোগুলোতে আগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।২৪ আগস্ট  পর্যন্ত ওজোনের মোট ৬টি লজিস্টিকস সেন্টারে হামলা চালানো হয়েছে।
 
এর আগে ইউক্রেন দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের ডিপোগুলোতে হামলা চালিয়েছিল। এই হামলা বৈধ হিসেবে বর্ণনা করেছে কিয়েভ। কারণ প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীর রসদ সরবারহ করছে বলে অভিযোগ কিয়েভের। তবে এই অভিযোগকে অস্বীকার করে আসছে মস্কো।ড্রোন হামলার সতর্কতায় স্তাভরোপল এবং আদিগেয়া অঞ্চলের দুটি বড় ডিপো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কম্পানিটি। 
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।