• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৯:৩৪    ঢাকা সময়: ০৫:৩৪

দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী

দেশকন্ঠ  অনলাইন : ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ভোলায় আর প্রতিহিংসা ও মারামারির রাজনীতি দেখতে চাই না। ২ সেপ্টেম্বর তিন দিনের সফরে ভোলায় এসে শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি।
 
তথ্যমন্ত্রী বলেন, আমি এই ভোলায় কোনো মন্ত্রী বা এমপি হিসেবে নয়, আপনাদের ভালোবাসার মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ভোলার মানুষ আমার প্রতিটি বিপদে পাশে দাঁড়িয়েছে।তিনি বলেন, নির্বাচনে কে তাকে ভোট দিয়েছেন আর কে দেননি, তা নিয়ে তার কোনো বিভেদ নেই। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব বিরোধী দলের জন্য তার দরজা খোলা থাকবে।
 
মন্ত্রী বলেন, ভোলার স্বার্থে এবং সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই ভোলায় আর কোনো প্রতিহিংসা বা মারামারির রাজনীতি থাকবে না।দেশের অর্থনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।দেশের একটি অত্যন্ত জটিল ও কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে গ্যাস ও বিদ্যুতের কিছুটা সংকট থাকলেও এ অবস্থা থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
 
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি মানুষের প্রাণের দাবি এই সেতু। এ নিয়ে সবাই আন্দোলন করেছেন এবং সংসদেও জোরালো দাবি তোলা হয়েছে।তিনি বলেন, একটি চক্র সেতুর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা কাম্য নয়।
 
স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার করে মন্ত্রী বলেন, রাজনীতিতে চোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কমিশনভোগীদের কোনো স্থান নেই। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।তিনি বলেন, টিআর কিংবা কাবিখার বরাদ্দ নিয়ে কেউ অনিয়ম করলে সরাসরি ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দিন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।