• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৫০    ঢাকা সময়: ০০:৫০

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার

দেশকন্ঠ অনলাই : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেফতার করা হয়েছে। খানের দল সোমবার এ তথ্য জানিয়েছে।ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)-র মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়েছে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তার ভাগনে ও তাদের সন্তানদের ধরে নিয়ে গেছে।’
 
ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।পিটিআই-এর তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম এএফপিকে বলেন, ‘খানের বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে সন্তানদের ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘তিন বোনকেই লাহোরের কোট লাখপাত কারাগারে পাঠানো হয়েছে।’ পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমরানের বোন আলিমা খান, ডা. উজমা খান ও নূরিন খানকে গ্রেফতার করে।
 
লাহোরের ডেপুটি কমিশনার রোববার পৃথক দুটি আদেশ জারি করেন। এএফপি ওই আদেশগুলোর অনুলিপি দেখেছে। এতে পাঞ্জাব প্রদেশের জনশৃঙ্খলা রক্ষণ আইন অনুযায়ী তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পাঞ্জাব পুলিশ এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধের জবাব দেয়নি। ইমরানের দল আগামী ২৭ সেপ্টেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে।
 
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার বলেন, এ বিক্ষোভের ডাক অবৈধ। তিনি বলেন, ‘আমরা তাদের সড়ক অবরোধ করতে এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করতে দেব না।’ ইমরান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষ দিকে দুর্নীতির মামলায় তাকে এবং তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। ৭৩ বছর বয়সী ইমরান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়কও। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। ওই সময় তার সরকারের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছিল।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।