• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৩:৩৩    ঢাকা সময়: ২৩:৩৩
জ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিআরসিপি-১

জ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিআরসিপি-১

দেশের উদ্যোক্তা খাতকে টেকসই সমৃদ্ধ ও গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের উদ্যোক্তা খাতকে টেকসই ও গতিশীল করতে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১- এর আওতায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের (এমটিআই) বাস্তবায়নে দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ৫ দিনব্যাপী এই আয়োজনে ৪২টি ব্যাচে মোট ১ হাজার ৫০ জন উদ্যোক্তাকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে ৭৫ শতাংশই নারী উদ্যোক্তা।
 
এই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ঢাকার শেওরাপাড়ায় ডিএসএস কনভেনশন সেন্টারে বৈচিত্র্যপূর্ণ পাটজাত পণ্য সংক্রান্ত বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসায়িক পরিকল্পনা, বাজেট প্রণয়ন, ব্যাংকিং কার্যক্রম ও ঋণ গ্রহণের সহজ উপায় সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান পাচ্ছেন। একই সঙ্গে ট্রেড লাইসেন্স, কর ও ভ্যাট, কাস্টমস এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত জটিল আইনগত প্রক্রিয়াগুলো সহজভাবে তাদের সামনে তুলে ধরা হচ্ছে।
 
বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় সোনালী আঁশ পাট ও পাটজাত পণ্যের বাজার এখন অত্যন্ত সম্ভাবনাময়। স্বল্প মূলধনে নান্দনিক ও বৈচিত্র্যময় পাটজাত পণ্য তৈরি করে নারী উদ্যোক্তারা খুব সহজেই স্বাধীন কর্মসংস্থান গড়ে তুলতে পারেন। প্রশিক্ষণে শেখানো আধুনিক প্যাকেজিং, ডিজিটাল বিপণন ও মান নিয়ন্ত্রণ কৌশল উদ্যোক্তাদের পণ্যকে স্থানীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে ভূমিকা রাখবে, যা দেশের পাট শিল্প ও জাতীয় অর্থনীতিকে নতুন গতি দেবে।
 
ঢাকার প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিআরসিপি-১ প্রজেক্টের পিডি শায়লা ইয়াসমিন এবং প্রকল্পের কনসালট্যান্ট মামুন উর রশিদ। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আল মামুন, জনতা ব্যাংক পিএলসি-র এজিএম ড. মো. শাহরিয়ার হাসান, প্রিন্সিপাল অফিসার নুরুন্নাহার এবং এমটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুল ইসলাম খান ও পরিচালক (প্রোগ্রাম) মো. নিজামুদ্দিন ভূঁইয়া। এতে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে ভূমিকা রাখছেন রনি মুনিরা, খুরশিদা খাতুন ও ফাতেমা হক।
 
প্রশিক্ষণে বহুমুখী পাটজাত পণ্য ও নারী উদ্যোক্তাদের অপার সম্ভাবনা কথা বলা হয়েছে। বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধির এই যুগে বাংলাদেশের 'সোনালী আঁশ' পাট ও পাটজাত পণ্য উদ্যোক্তাদের জন্য এক সম্ভাবনাময় খাত। এই প্রশিক্ষণে বৈচিত্র্যময় পাটজাত পণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে প্লাস্টিক পণ্যের ব্যবহারে কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের (যেমন: জুট ডাইভারসিফাইড প্রোডাক্টস) ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ঘর সাজানোর সামগ্রী, পরিবেশবান্ধব শপিং ব্যাগ, পাটজাত ফ্যাশন অনুষঙ্গ এবং হস্তশিল্পের বৈশ্বিক বাজারে দেশীয় উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ রয়েছে। ফলে পাটজাত পণ্য তৈরি ও ডিজাইন প্রক্রিয়ায় ঘরে বসেই কম মূলধনে কাজ শুরু করা সহজ। ফলে নারী উদ্যোক্তাদের জন্য এটি একটি লাভজনক ও স্বাধীন আয়ের ক্ষেত্র তৈরি করে। পাশাপাশি আরও বলা হয়, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিতে সরকারি প্রণোদনা রয়েছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সহায়তা করে।
 
এই সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দেশীয় পাটজাত শিল্প ও সার্বিক ক্ষুদ্র উদ্যোক্তা খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবে।
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।