• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২০:০৮    ঢাকা সময়: ০৬:০৮

পাঁচ বছরের শিশু ধর্ষণে আসামি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মোংলা বন্দর কর্তৃপক্ষের একজন কর্মচারী। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েন তিনি।
 
গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-০৯, সিলেটের সদস্যরা সহযোগিতা করেন। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
 
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। এ সময় আসামির স্ত্রী পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। আসামি ও শিশুটির পরিবার একই ভবনে বসবাস করত।
 
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
 
মামলা দায়েরের পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত ইয়ার মোহাম্মদ সমির। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সিলেটে অভিযান চালানো হয়। ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশের দাবি, দীর্ঘ অনুসন্ধান ও অভিযানের পর মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।