• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:৩১    ঢাকা সময়: ০৯:৩১

গরু‌ বাঁচা‌তে গি‌য়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ

দেশকন্ঠ অনলাইন : কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনে থাকা গরু বাঁচাতে গি‌য়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক না‌মে এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দি‌কে রাজারহাট-তিস্তা রেল সড়কের মণ্ডলের বাজার নামক স্থানে ঘ‌টনাটি ঘ‌টে। মারা যাওয়া খালেক রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা।পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল খালেক প্রতিদিনের ন্যায় মণ্ডলের বাজার এলাকায় ক‌য়েকটি গরু ঘাস খাওয়াতে নিয়ে যান। 

সোমবার বিকেল সাড়ে ৫টার দি‌কে কুড়িগ্রাম-তিস্তাগামী রমনা লোকাল ৪২১ ডাউন ট্রেনটি রাজারহাট রেল স্টেশন থে‌কে ছেড়ে যায়। এ সময় রেল লাইনের ওপ‌রে থাকা এক‌টি গরু‌ সরা‌তে যান খালেক। পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে ‌ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মারা যান তি‌নি‌। রাজারহাট থানার ও‌সি তছলিম উদ্দিন বলেন, ‍“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।