• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:৪৪    ঢাকা সময়: ১১:৪৪

পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

দেশকন্ঠ  অনলাইন : গাইবান্ধা জেলার বোনারাপাড়া স্টেশন থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস লোকাল ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ট্রেনের ছাদ থেকে পড়ে সাগর নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রামসাগর এক্সপ্রেস (৫৯আপ) পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্ল্যাটফর্মে প্রবেশকালে পানির পাইপলাইনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুণের মরদেহ উদ্ধার করে।নিহত তরুণ যুবক মো. সাগর (১৮) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম জানান, রামসাগর ট্রেনে মো. সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। সে ট্রেনের ছাদে আসছিল। পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় তার হাত ওয়াটার লাইনের পাইপে লেগে যায়। এতে সাগর চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। উল্লেখ্য, গাইবান্ধা জেলার বোনারাপাড়া স্টেশন থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস লোকাল ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় অনেক যাত্রী সিট না পেয়ে ছাদের ওপর যাত্রা করে।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।