• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:০৪    ঢাকা সময়: ১১:০৪

৪৬ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক কাতলা

দেশকন্ঠ অনলাইন :  রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ২২ কেজি ওজনের বড় আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। রবিবার সকালে পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনা হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় আড়তে তিনি ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় বিক্রি করেন। জানা গেছে, জেলে সোনা হালদার মাছটি বিক্রির জন্য নিলামে তোলেন। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে বড় আকৃতির কিছু মাছ পাওয়া যাচ্ছে। ফেরিঘাট এলাকায় সেই মাছগুলোর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে আমারা মাছগুলো বিক্রি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করি। রবিবার ২২ কেজির একটি কাতল মাছ ক্রয় করেছিলাম। কেজিতে ১০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করেছি।জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, পদ্মায় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। তবে মাছগুলোর দাম বেশি। এ ক্ষেত্রে জেলেরা বেশ লাভবান হচ্ছেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।