দেশকন্ঠ অনলাইন : মাদারীপুরের কালকিনিতে মোঃ জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলীমাবাদ গ্রামে ওই ইউপি সদস্যের রান্না ঘরের পাশে এ ঘটনা ঘটে।এদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় সাধারণ জনগনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। জাকির ফকির স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
প্রদক্ষদর্শীরা জানান, কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপি সদস্য জাকির ফকিরের বাড়িতে তার নিজ মেয়ে রিতা আক্তারের বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলছিল। হঠাৎ সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।