• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:০৩    ঢাকা সময়: ১১:০৩

শ্রীপুরে ঘরে তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

দেশকন্ঠ  অনলাইন : গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুরের ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ মারুফা আক্তার। এ ঘটনার পর থেকে স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছে। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করে ঘরের ভেতরে রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান ঘাতক স্বামী মিজানুর রহমান। পরে বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এসে তা নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় গৃহবধূ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পারিবারিক কলহের জেরে ঘাতক স্বামী এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ওসি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।