• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:৪১    ঢাকা সময়: ১১:৪১

পরকীয়ার অভিযোগে যুবককে ৬ টুকরা : স্বামী-স্ত্রী গ্রেফতার

দেশকন্ঠ  অনলাইন :  কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ইসলাম ভূঁইয়া (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।রোববার উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তাঁর স্ত্রী স্মৃতি আক্তার। নিহত নজরুল উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে।

আসামিদের স্বীকারোক্তির বরাতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল উল্লাহ জানান, দুই সন্তানের জননী স্মৃতি ভাড়া বাসায় থাকার সময়ে নজরুলের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। কয়েকবার তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্বামী হোসেন। স্ত্রীকে মজিদপুর গ্রামে নিয়ে এলেও সম্পর্ক বজায় থাকায় হোসেন ক্ষুব্ধ হন। ৬ আগস্ট রাতে স্মৃতির ডাকে নজরুল ওই বাড়িতে এসে ঘরে ঢোকেন। এ সময় দরজার আড়ালে লুকিয়ে থাকা হোসেন চায়নিজ কুড়াল দিয়ে নজরুলের মাথায় আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্মৃতি তাঁর মুখ চেপে ধরেন এবং হোসেন এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ ছয় টুকরা করে বস্তায় ভরে বাড়ির পাশে তিতাস নদীতে ফেলে দেন। ঘটনার পর থেকে নজরুলকে কোথাও পাওয়া না গেলে তাঁর বাবা তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বাড়ির পাশের নদী থেকে একটি ইটভর্তি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।