দেশকন্ঠ অনলাইন : ডা. আমিরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আসাদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নাটোরে আলোচিত চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলামকে তার ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) আসাদুল ইসলাম আসাদ হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার রাতে আসাদ বোরকা পরে খাটের নিচে লুকিয়ে থেকে সুযোগ বুঝে তাকে হত্যা করে পালিয়ে যায়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর শহরের জনসেবা ক্লিনিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রেস ব্রিফিং করে এ সব তথ্য জানান। আসাদকে পুলিশ গ্রেপ্তার করেছে।সোমবার (১ সেপ্টেম্বর) নাটোরে জনসেবা ক্লিনিক থেকে ডা. এএইচএম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আমিরুল ইসলাম ওই ক্লিনিকের মালিক।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।