• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৫৯    ঢাকা সময়: ১০:৫৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ পিতা-পুত্র নিহত

দেশকন্ঠ  অনলাইন : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছেন। ৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। ঘটনাস্থলে ছেলে দুলু মিয়া (২৮) নিহত হন। পিতা সিদ্দিক শেখ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। স্থানীয় সূত্র ও নিহত দুলুমিয়ার চাচা শহিদুল ইসলাম জানান, আজ শনিবার সকালে একটি মোটরসাইকেলে পিতা ও পুত্র রংপুর যাওয়ার পথে রাজারহাটে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। 
 
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পুত্র দুলু মিয়া মারা যান।এ সময় পিতা সিদ্দিক শেখ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতরা দুজনেই পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের সিন্দুমতি ইউনিয়নের পঞ্চগ্রাম আলা বাক্স জোক মারি এলাকার বাসিন্দা। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।