• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৩:১৬    ঢাকা সময়: ১৩:১৬

মাঝমাঠের শক্তি বাড়াতে ক্যামেরুনের তারকাকে দলে টানতে বড় লাফ ম্যানইউর

  • ক্রীড়া       
  • ১৯ আগস্ট, ২০২৬       
  • ১৫
  •       
  • ২২:৩৮:০৩

দেশকন্ঠ  অনলাইন : মাঝমাঠের শক্তি বাড়াতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবাকে ওল্ড ট্রাফোর্ডে ওড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ বছর বয়সী এই তারকাকে পাওয়ার জন্য রেড ডেভিলরা ব্রাইটনের কাছে ৭০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো অ্যাড-অনসের একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।
 
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ইউনাইটেড মনে করছে ব্রাইটন ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য কম মূল্যের প্রস্তাব গ্রহণে রাজি হতে পারে, যার ফলে তার প্রতি নতুন করে আগ্রহ জেগেছে।
 
তাদের নির্ধারিত মূল্য পরিশোধ করা হলে ব্রাইটন বালেবার ক্লাব ছাড়ার অনুমতি দিতে রাজি আছে। বালেবার সঙ্গে ম্যানইউর ব্যক্তিগত শর্তাবলীর সমঝোতা প্রায় চূড়ান্ত। খেলোয়াড় নিজেও ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে অত্যন্ত আগ্রহী।
 
যদিও ব্রাইটনের প্রাথমিক চাহিদার চেয়ে এই প্রস্তাব কিছুটা কম, তবে দলবদলের বাজার শেষ হওয়ার আগেই দুই ক্লাব একটি সমঝোতায় পৌঁছাতে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রাক-মৌসুমে পাওয়া গোড়ালির চোট থেকে বর্তমানে সেরে উঠছেন বালেবা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।