• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৮    ঢাকা সময়: ০২:২৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

দেশকন্ঠ  অনলাইন : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
 
সোমবার পাঠানো এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত ও বন্ধুপ্রতিম প্রতিবেশী। বৈশ্বিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তন সত্ত্বেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট রয়েছে।
 
কূটনৈতিক সম্পর্কের ৫১ বছরের মাইলফলকের কথা তুলে ধরে শি জিনপিং জানান, দীর্ঘ এই পথচলায় উভয় দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতি বজায় রেখে চলেছে। দুই দেশ সবসময় একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমর্থন জুগিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে যৌথভাবে এগিয়েছে।
 
অভিনন্দন বার্তায় শি জিনপিং ঐতিহ্যবাহী এই মৈত্রী আরও এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার পরিধি বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
নতুন যুগে দুই দেশের একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অংশীদারত্বমূলক এই সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে, যা দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে বাস্তব সুফল বয়ে আনবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।