• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৩৭    ঢাকা সময়: ০২:৩৭

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

দেশকন্ঠ  অনলাইন : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।মাদ্রাসার মেহমানখানায় আমিরে হেফাজতের সঙ্গে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বজন মুরুব্বি আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আমিরে হেফাজতের সাথে দেখা করতে এবং এখানে আসতে উদগ্রিব ছিলাম।’
 
তিনি আরও বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়-নীতি অনুসরণ করে ও আদর্শ ধারণ ও লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।’এ সময় হেফাজত নেতৃবৃন্দ, প্রশাসনের কমকর্তা, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তাসহ আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।