• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৫১    ঢাকা সময়: ০০:৫১

গোপালগঞ্জে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশকন্ঠ  অনলাইন :  জেলায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাচুড়িয়া গিয়ে শেষ হয়।র‌্যালিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবরের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ নেন। এরআগে স্থানীয় পৌর পার্কে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কাজী খায়েরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌরপার্কের সমাবেত হন।এদিকে, দুপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সেলিমুজ্জামানের নেতৃত্বে কাশিয়ানীতে একটি র‌্যালি বের করা হয়। শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখেন।
দেশকন্ঠ/এআর 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।