• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৫৮    ঢাকা সময়: ০২:৫৮

প্রেম নিয়ে দীঘির সোজাসাপ্টা কথা

  • বিনোদন       
  • ১৬ জুলাই, ২০২৬       
  •       
  • ০০:১৬:৪২

দেশকন্ঠ  অনলাইন : চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিজীবন বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে নেটদুনিয়ায়। নানা গুঞ্জন আছে শোবিজ পাড়ায়ও। তবে এবার একটি পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। পডকাস্টে উপস্থাপক জানতে চান, এখন পর্যন্ত তিনি ক’টি প্রেম করেছেন? জবাবে দীঘির দাবি- তিনি কখনও প্রেম করেননি। এমনকি সুযোগ পেয়েও কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।অভিনেত্রীর ভাষ্য, স্কুলজীবন থেকেই তার ওপর পরিবারের কঠোর নজরদারি ছিল। ক্লাস সিক্স থেকে চলাফেরায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়।
 
তিনি জানান, এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। এমনকি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার।অভিনেত্রীর মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ- কোনোটিই তৈরি হয়নি।
 
প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন দীঘি, অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এছাড়া মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিও আলোচনা তৈরি করেছিল।সেসময় দীঘি জানিয়েছিল, প্রেম না, মুহাইমিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। তৌহিদ আফ্রিদির সঙ্গে গুঞ্জনকেও একইভাবে সংজ্ঞায়িত করেছিলেন এই অভিনেত্রী।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।